1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মাহবুবুর রহমান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি :

সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের হাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মেঘনা ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ধর্ষণবিরোধী স্লোগান দেন এবং সারা দেশে চলমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনাবৃদ্ধির তীব্র নিন্দা জানান।

শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তা আজ স্থবির হয়ে পড়েছে। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে, মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বিইউপি শিক্ষার্থীর প্রতি সংঘটিত এই ঘটনা সেই অবনতির নির্মম উদাহরণ।

তারা প্রশ্ন তোলেন— চিহ্নিত মাদক কারবারিরা জড়িত থাকা সত্ত্বেও কেন এখনো গ্রেপ্তার হয়নি? শিক্ষার্থীদের দাবি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার অবসান এবং সকলের জন্য একটি নিরাপদ সমাজ গঠনের দাবিতে এই আন্দোলন চলবে যতদিন না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি পদযাত্রা বের করেন। তারা মেঘনা ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে মিরপুর-১০ পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন।

শেয়ার করুন...

অন্যান্য...