1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জবিতে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মো সিয়াম আবু রাফি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ডি’ ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন বিশেষ চাহিদাসম্পন্ন ৮ জন শিক্ষার্থী।

শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরিক্ষায় দায়িত্বরত শিক্ষক সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৭ জন শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা হলেন নাজীফা তাসনিম লাবীবা, মো. রাশেদুজ্জামান রাফি, অর্নব মল্লিক, মো. শাহরিয়া আহমেদ, মো. আজিজুল ইসলাম, আশজাবি মোস্তফা জাজিবা, জয় কুমার কুন্ডু। এছাড়াও সড়ক দূর্ঘটনার শিকার, জান্নাতুল মাওয়া তুলি’র বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়।

নির্ধারিত ৭ জন শ্রুতিলেখকের বাইরেও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আরও ৩ জন শ্রুতিলেখককে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে মেডিকেল সেন্টারে এই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা সিট প্ল্যান ও বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...