1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নানা জটিলতার পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম শুরু

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিনিধি :

কয়েকদিন ধরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে নানা জটিলতার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কবি নজরুল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিভাগে গেলে কিছু শিক্ষক গড়িমসি করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ বিভাগগুলোতে সশরীরে উপস্থিত হয়ে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, কয়েকদিন ধরে ভর্তির উদ্দেশ্যে ক্যাম্পাসে আসলেও ভর্তি না হয়েই ফিরে যেতে হয়েছে। আজকে থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিনের ভোগান্তির পর আজ ভর্তি হতে পেরে খুব স্বস্তি বোধ করছি, কখন খুব আনন্দ লাগছে।

শেয়ার করুন...

অন্যান্য...