1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

‘দুর্বার সাস্টিয়ান’ নামে শাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ।

প্যানেলে ভিপি পদে লড়বেন ইংরেজি বিভাগের দেলোয়ার হাসান শিশির, জিএস পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাকিল।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যোগ্য শিক্ষার্থীদের সমন্বয়ে ইনক্লুসিভ প্যানেলটির নাম দেয়া হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এবার মোট ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

শেয়ার করুন...

অন্যান্য...