1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্ব: আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মো. ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

​বুধবার (০৮ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

​নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন ইইই বিভাগের নিরব হোসাইন।

​কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. বেলাল হোসাইন (সমাজকর্ম), মো. এমামুল (ব্যবস্থাপনা), মো. রবিউল ইসলাম (সিএসই), শারমিন খাতুন (ব্যবস্থাপনা), তানভীর সিদ্দিক (সমাজকর্ম), সানজিদা মিম (ফিসারিজ), আল-বেরুনী (সমাজকর্ম) ও ফারজানা ইসলাম নাসরিনকে (সিএসই) মনোনীত করা হয়েছে।

​কমিটির যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— মনির আহমেদ (সিএসই), মো. জাকিরুল ইসলাম (ইইই), মো. মোস্তাকিম বিল্লাহ নুর (ফিসারিজ), হাজ্জাজ বিন-ইউসুফ (গণিত), উম্মে হাবিবা (ফিসারিজ), আব্দুল্লাহ আল-সামি (ইইই) এবং গুলজার-ই-মোস্তফা (সিএসই)।

​এছাড়া সম্মানিত সদস্য হিসেবে মুরসালিন (গণিত), রিমা (সমাজকর্ম), ইফাত রনি (সমাজকর্ম), শাকিল (সমাজকর্ম), আতিক (সমাজকর্ম) ও ফাহিম ফয়সাল অর্ণব (গণিত) স্থান পেয়েছেন।

​পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. ফিরোজ আহমেদ (ইইই), ইসতিয়াক (গণিত), সাবরিনা সুলতানা প্রিয়া (ব্যবস্থাপনা), মো. কাওসার আহমেদ (সিএসই), মো. জুয়েল রানা (ভূতত্ত্ব), আবিদা সুলতানা (সমাজকর্ম), মানতাসা প্রকৃতি (সিএসই), আফরিন জামান প্রহর (ইইই), জিয়াদ হোসাইন (ইইই), নাজমুল হক (ফিসারিজ), মওদুদ আহমেদ (জিওলজি), নাহিদ হাসান নিরব (সিএসই) এবং মোছা: সাদিয়া ইসলাম সাফাকে (সিএসই) অন্তর্ভুক্ত করা হয়েছে।

​সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম বলেন, “এসোসিয়েশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই কমিটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সেই সাথে আমাকে মনোনীত করার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

​সদস্যসচিব নিরব হোসাইন বলেন, “রাজশাহী বিভাগ থেকে আগত সকল শিক্ষার্থীর মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই আমাদের কাজ। পরিবারের বাইরে ক্যাম্পাসে আমরাই একে অপরের পরিবার। বিপদে-আপদে পাশে থাকা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”

শেয়ার করুন...

অন্যান্য...