1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

‘বাকসু’ নাম বাতিল নিয়ে বরিশালে মহাসড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন পাওয়া ‘বাকসু’ নাম বাতিল ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ গোলচত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, ‘বাকসু’ বিএম কলেজের পুরোনো ঐতিহ্য। বরিশালের ছাত্র রাজনীতির ইতিহাস ‘বাকসু’। হুট করে কেউ এসে এই নাম দাবি করবে তা আমাদের জীবন থাকতে হবে না।’

অন্য শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ‘বাকসু’ নিয়ে আন্দোলন করছি। বাধ্য হয়ে দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে মহাসড়ক আটকে ঘণ্টাব্যাপী বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ হলে দূরপাল্লা থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

শেয়ার করুন...

অন্যান্য...