1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ৪৩ জন

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মো সিয়াম আবু রাফি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত একঘণ্টাব্যাপী এই পরীক্ষা চলবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা জানান, এবারের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করছেন ৪৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

তিনি আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার মোট পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://jnuadmission.com) এ প্রবেশ করে ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন...

অন্যান্য...