1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

প্রয়াত শিক্ষার্থী রাশেদের নামে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের লাইব্রেরির নামকরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) বজ্রপাতে নিহত হওয়া শিক্ষার্থী রাশেদুল ইসলামের নামে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ (FMS) বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘মো. রাশেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫)দুপুরে নিহত রাশেদের বাবা-মা সেমিনার লাইব্রেরির নামফলক উন্মোচন করেন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাশেদের পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা।এসময় রাশেদের স্মরণে সকলকে আবেগে আপ্লুত হতে দেখা যায়।

এ পর্যায়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “রাশেদ ছিল আমাদের বিভাগের গর্ব। তার ভাবনা ও উদ্যমে আমরা অনেক অনুপ্রেরণা পেতাম। তার অকাল মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে স্মরণে রেখে সেমিনার লাইব্রেরির নামকরণ আমাদের সম্মিলিত ভালোবাসার প্রতীক।”

পাশাপাশি রাশেদের পিতা রাহেনুর রহমান আবেগতাড়িত কণ্ঠে জানান,“ছেলেটা ছিল আমার গর্ব। চোখের সামনে বড় হতে দেখেছি, কত স্বপ্ন ছিল ওর। এখন সেই স্বপ্নগুলোই শুধু পড়ে আছে, ছেলেটা আর নেই।”

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্যরা রাশেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর (রবিবার) কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় বজ্রপাতে প্রাণ হারান নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খেয়া পার হওয়ার সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন...

অন্যান্য...