1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাককানইবি’র টাঙ্গাইল এসোসিয়েশনে তন্ময়ের দায়িত্ব হস্তান্তর, দায়িত্ব নিলেন শাহিন ও আব্দুল্লাহ

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ৮ম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্ব হস্তান্তর করেন সভাপতি তন্ময় রহমান রত্ন। নতুন সভাপতি হিসেবে শাহিন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আহমেদ নিযুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) রাতে এর চূড়ান্ত ও আনুষ্ঠানিক তালিকা প্রকাশিত হয়। নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের সার্বিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার এবং এ ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে পথ চলা আরও সহজ ও কল্যাণকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রাক্তন সভাপতি তন্ময় রহমান রত্ন দায়িত্ব হস্তান্তরকালে তার বক্তব্যে বলেন, “টাঙ্গাইল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমার কাছে খুবই প্রিয়। আমি শুরু থেকেই শুধু এইটুকু কামনা করতাম, আমার কোনো কাজে যদি টাঙ্গাইলের নামে বিন্দুমাত্র সুখ্যাতি আসে, তবে আমার হাজার বার করা উচিত। আমি এখন সাবেক হয়েছি অ্যাসোসিয়েশন থেকে, কিন্তু টাঙ্গাইল জেলার প্রতি আন্তরিক দায়বদ্ধতা আজীবন থাকবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ইতোপূর্বে টাঙ্গাইল অ্যাসোসিয়েশনের যাবতীয় দায়িত্ব তন্ময় রহমান রত্ন সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন বলে জানা যায়।

শেয়ার করুন...

অন্যান্য...