1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় আহছানউল্লা’র ইইই বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মো. নূরে এলাহী, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Ahsanullah University of Science and Technology – AUST)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।

প্রতি বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী গবেষকদের উদ্ধৃতি (citation) ও গবেষণার প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে থাকে, যা গবেষণায় উৎকর্ষতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত।

ড. ওমর ফারুকের এই অর্জন নিঃসন্দেহে পুরো আবিপ্রবি পরিবারের জন্য এক গর্বের মুহূর্ত। দীর্ঘদিন ধরে তিনি গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

অধ্যাপক ফারুক AUST Innovation & Design Club এর সাবেক প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ক্লাবটি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কার্যক্রম ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে অনুপ্রেরণা পেয়েছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবারও দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নিজেদের সক্ষমতা প্রমাণ করল।

শেয়ার করুন...

অন্যান্য...