1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারক লিপি জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ বার্ধক্যের প্যাডেলে জীবনের ভার জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি টেকসই অবকাঠামো গড়ায় নির্মাণ কেমিক্যালের উদ্ভাবন: AUST-এ ‘একাত্মতার অনুরণন’ সেমিনার জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২% নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

নোবিপ্রবিতে বগুড়া শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) ২০তম ব্যাচের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ-আল-ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল কাইউম মাসুদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান, খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনসুরা মকবুল, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক মো. ইউশা কাদির এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে অধ্যবসায়, মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা নবীনদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মারুফ খান বলেন,
“আমাদের সংগঠন শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চাই, বগুড়ার প্রতিটি শিক্ষার্থী নোবিপ্রবিতে নিজেদের যোগ্যতা ও আচরণের মাধ্যমে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক।”

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব. আব্দুল্লাহ-আল-ফারুক বলেন,
“বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যজ্ঞান নয়, এটি জীবনের বাস্তব পাঠ শেখার জায়গা। সংগঠনের মাধ্যমে নেতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে যা পরবর্তী জীবনে পথচলায় দিকনির্দেশনা দেয়।”

অনুষ্ঠানের সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন,
“বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ঐক্য ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই সংগঠন আরও বৃহত্তর অবদান রাখবে।”

শেয়ার করুন...

অন্যান্য...