1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ ও টিম লিডার হিসেবে বাহরাইন যাচ্ছেন যবিপ্রবি আব্দুল্লাহ হেল কাফি

  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :

তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫-এর বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের কোচ ও টিম লিডার হিসাবে বাহরাইন যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ হেল কাফি।

জানা যায়, বাংলাদেশসহ এশিয়ার ৪৫টি দেশের প্রায় চার হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে আগামী ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাহরাইনের মানামায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ ও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ হেল কাফি। বাংলাদেশ দল ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করবে এবং ২৭ অক্টোবর দেশে ফিরবে।

বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ ও টিম লিডার নির্বাচিত হওয়ায় অনুভূতি জানিয়ে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ হেল কাফি বলেন, জাতীয় দলের কোচ ও টিম লিডার হিসাবে মনোনীত করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যবিপ্রবি প্রশাসন—বিশেষ করে মাননীয় উপাচার্য মহোদয় কর্তৃক জাতীয় দায়িত্ব পালনের জন্য অনুমতি ও সর্বাত্মক সহযোগিতার জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে তিনি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক স্যারকেও সহযোগিতার জন্য ধন্যবাদ। এছাড়া তিনি বলেন, এই আসরে আমাদের তরুণ অ্যাথলেটরা দেশকে গৌরবান্বিত করবে এবং ভবিষ্যতের আন্তর্জাতিক সাফল্যের ভিত্তি তৈরি করবে। যবিপ্রবির সম্মানকে আরো উচ্চতায় নিয়ে যাবে।

শেয়ার করুন...

অন্যান্য...