1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

রাবিপ্রবি প্রতিনিধি:

আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বলবৎ থাকবে। আগামী ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে তবে এ সময়ে কোন পরীক্ষা নেওয়া হবে না।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, “দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।“

শেয়ার করুন...

অন্যান্য...