1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘লার্ন টু লিড’ সেমিনার

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মো. ফাহাদ হোসেন সাজিদ :

তরুণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকশিত করার লক্ষ্যে গত রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুপ্রেরণামূলক সেমিনার, ‘লার্ন টু লিড’।
হাল্ট প্রাইজ এট খুলনা বিশ্ববিদ্যালয়ের এর উদ্যোগে ও ইউনিলিভার বাংলাদেশ এর সহযোগিতায় বিকাল ৪:০০ টায় শুরু হওয়া এই আয়োজনে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ নুরুন্নবী। এছাড়া, ইউনিলিভার থেকে আসা অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিলিভারের সিডি অপারেশনস অ্যান্ড এক্সেলেন্স ডিরেক্টর তাফিজুল ইসলাম পিয়াল, ক্লাস্টার হেড (দক্ষিণ) ওয়ালিউর রহমান, খুলনা এরিয়া ম্যানেজার নাহিদ খন্দকার, বরিশাল এরিয়া ম্যানেজার রশিদ আনজুম রাব্বী, সিনিয়র টেরিটরি ম্যানেজার শফিউল্লাহ নাঈম, গোপালগঞ্জ টেরিটরি ম্যানেজার ইমতিসার আনিস ও ইউ এল আই পি এইচআর সাবিয়া খান আরোরা।
সেমিনারে বক্তারা তাদের জীবন ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর ডঃ মোঃ নুরুন্নবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নেতা মানেই শুধু নির্দেশ দেওয়া নয়, নেতা মানে হলো দৃষ্টান্ত স্থাপন করা। আপনি যখন আপনার কাজের প্রতি সৎ এবং আপনার দলকে অনুপ্রাণিত করতে পারবেন, তখনই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে।”

তিনি আরও আরো বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের অবশ্যই প্রথাগত পড়াশোনার পাশাপাশি সফট স্কিল বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে।

ইউনিলিভারের এক্সিলেন্স ডিরেক্টর হাফিজুল ইসলাম পিয়াল বলেন “নেতৃত্ব অর্জনের জন্য শুধুমাত্র একটি ভালো ডিগ্রি যথেষ্ট নয়। প্রতিনিয়ত শেখার মানসিকতা, নিজের দায়িত্বের প্রতি আন্তরিকতা এবং দলের প্রতি পূর্ণ দায়বদ্ধতাই একজন নেতাকে প্রকৃত অর্থে সফল করে তোলে। আমাদের প্রতিটি ব্যর্থতা আসলে ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।”

খুলনা বিশ্ববিদ্যালয় ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস ডিরেক্টর ও ইউনিলিভারের স্পার্ক নওরিন হক বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ‘লার্ন টু লিড’ সেমিনারটি হলো সেই সম্ভাবনাকে উৎসাহিত করার একটি প্রয়াস। আমরা চাই শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে, উদ্যোক্তা এবং পরিবর্তনকারী হিসেবে নিজেদের গড়ে তুলুক। অভিজ্ঞ নেতৃত্বদের এই সরাসরি দিকনির্দেশনা নিঃসন্দেহে শিক্ষার্থীদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।”

সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বক্তাদের সঙ্গে নিজেদের ব্যক্তিগত জিজ্ঞাসা নিয়ে খোলামেলা আলোচনা করেন। দিনব্যাপী এই অনুপ্রেরণামূলক আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক এবং অংশগ্রহণকারী উভয়ের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

শেয়ার করুন...

অন্যান্য...