1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রাবিপ্রবি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রেজিস্ট্রার পদে একটি বিতর্কিত নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ ও সমালোচনা।

গণমাধ্যমের খবরে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়াধীন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় দুর্নীতি ও প্রতারণার অভিযোগে তদন্ত চলমান রয়েছে। এ পরিস্থিতিতে উক্ত নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাবিপ্রবি উপাচার্যের কার্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা দূর্নীতিবাজদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ‘দূর্নীতির বিরুদ্ধে, লাল কার্ড’, ‘প্রতারকের বিরুদ্ধে, লাল কার্ড’, দূর্নীতিবাজদের ঠিকানা রাবিপ্রবিতে হবে না এমন স্লোগান দিতে থাকেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষার্থীরা জানান।

শেয়ার করুন...

অন্যান্য...