1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাহবুবুর রহমান

বিএমইউ প্রতিনিধি


বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোবায়েত হোসেন জয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ সাদাত।

৪৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি (আউটডোর) হিসেবে রাহাদ আলী সরকার, সহ-সভাপতি (অ্যাডমিন) হিসেবে কাজী ওয়াজিউল্লাহ ইকরা এবং সহ-সভাপতি (ইনডোর) হিসেবে আসিফুজ্জামান খান লোহানী গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এছাড়াও ট্রেজারার হিসেবে রাকিবুল হাসান রাব্বি এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন শোয়াইব, ওসামা বিন ফারিদ ও খন্দকার তাহমিদ আলম।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে নাহিয়ান সাকিব চৌধুরী, শাহরিয়ার হাসান সিয়াম ও বিল্লাল মোল্লা; অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে রাগিব সাহরিয়ার রাফি ও রাফি উল্লাহ ভূঁইয়া; অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজী ফারজানা আতিক, মোঃ মুস্তাক লাবিব, আব্দুস সালাম সায়েম, তুর্জো তারফদার ও সিরাত আলী মোরসালিন এবং কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে মোহাম্মদ মহান ও সাইদা মেহজাবিন সারা দায়িত্ব পালন করবেন। আইটি খাতের তদারকিতে আইটি সেক্রেটারি হিসেবে থাকছেন এম এম মোহোতাসিম ও আলিফ হাসান আলভি। পাশাপাশি কো-অর্গানাইজিং সেক্রেটারি, ভলান্টিয়ার কো-অর্ডিনেটর ও এক্সিকিউটিভ পদে আরও ২০ জন সদস্যকে মনোনীত করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি রোবায়েত হোসেন জয় আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বলেন, “আমার লক্ষ্য কেবল পদ অলংকৃত করা নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্লাবকে জাতীয় পর্যায়ে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আমাদের অ্যাথলেটদের সেরা পারফরম্যান্স নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে সচেষ্ট থাকব।” তিনি আরও জানান, ক্লাবের আসন্ন বড় চমক হিসেবে খুব শীঘ্রই একটি জাঁকজমকপূর্ণ ‘অ্যানুয়াল স্পোর্টস ক্যালেন্ডার’ উদ্বোধন করা হবে।

সাধারণ সম্পাদক নাহিদ সাদাত তার প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘ দুই বছর এই ক্লাবের সাথে পথচলার পর নতুন এই দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি যে প্রবল আগ্রহ রয়েছে, তাকে কাজে লাগিয়ে আমরা নিয়মিত বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের এই নতুন যাত্রা যেন সাফল্যের শিখরে পৌঁছায়, সেই প্রত্যাশায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন...

অন্যান্য...