1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নিটার সিএসই ডিপার্টমেন্টের প্রভাষক মোঃ শাহীন আলম ডিনস মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নিটার প্রতিনিধি

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রভাষক মোঃ শাহীন আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ডিনস মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড এবং ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২০ ও ২০২১ অনুষ্ঠানে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি ডিনস অ্যাওয়ার্ড কমিটির তত্ত্বাবধানে আয়োজন করা হয়।

উল্লেখযোগ্য একাডেমিক ফলাফল, গবেষণায় উৎকর্ষতা এবং শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সম্মানজনক একাডেমিক স্বীকৃতি হিসেবে বিবেচিত।

এই অর্জনের মাধ্যমে প্রভাষক মোঃ শাহীন আলমের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি নিটার সিএসই ডিপার্টমেন্টের একাডেমিক উৎকর্ষতা ও সুনাম আরও সুদৃঢ় হয়েছে। তার এই সম্মাননা প্রাপ্তিতে নিটারের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন...

অন্যান্য...