1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
ক্যাম্পাস প্রতিনিধি, জাবিপ্রবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (টুইটার) একাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদল ৷

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা । পরে সেখান থেকে একটি মিছিল বের করে গোবিন্দগঞ্জ বাজার হয়ে ক্যাম্পাস প্রাঙ্গনে ফিরে আসে ৷

এ সময় তারা নারী অবমাননার বিরুদ্ধে ও বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানগুলো ছিল ‘দেশের শক্তি অর্ধেক নারী, শফিক তুই জানিস নাকি’ ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ ‘এমন হ্যাকার করলো হ্যাক, বে/শ্যা ডেকে আইডি ব্যাক’ ‘মুনাফেকের বিরুদ্ধে, ডাইরেক্ট একশ্যান’, ‘পাল্লা হতে রাজাকার, নারীর প্রতি অবিচার’ ইত্যাদি ৷

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়াদ ইসলাম নিয়ন বলেন ‘তিনি বিভিন্ন সময় বক্তব্যে বলেছেন নারী জাগরণে তারা অগ্রাধিকার ভূমিকা পালন করেছে কিন্তু তাদের এমন কর্মকান্ডে দ্বিচারিতা ও মুনাফেকি স্পষ্ট হচ্ছে৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷’ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘জামায়াতের আমীর নারীদের পতিতার সাথে তুলনা করেছেন৷ আমরা জাবিপ্রবি ছাত্রদল দাবি জানাই সে অনতিবিলম্বে জাতির সামনে এসে ক্ষমা চাইবে ৷’

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, ‘আমরা এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে জামায়াতের আমীরকে বার্তা দিতে চাই যে, ২৪ ঘন্টার মধ্যে জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে ৷ নারীদের হেয়প্রতিপন্ন করে যে বক্তব্য তিনি দিয়েছেন সেটি বাংলাদেশ পরিপন্থী বক্তব্য ৷ আমি তাকে আহ্বান করবো রাজনীতি রাজনীতির মতো করুন ৷ জান্নাতের কার্ড বিক্রি করে, মানুষের চোখে ধূলো দিয়ে এবং এমন বক্তব্য দিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব কখনই পাওয়া যাবেনা ৷ আপনারা ভন্ডামি ছেড়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসুন এই আহবানও জানাই ৷’

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের প/তিতাবৃত্তির সঙ্গে তুলনা করে অবমাননাকর একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও জামায়াত ইসলামী দাবি করছে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

শেয়ার করুন...

অন্যান্য...