1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিটারের সিএসই বিভাগের প্রভাষক শাকিলা শফিক এবং শাহিন আলম

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আরাফাত কাদির

নিটার প্রতিনিধি

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই তরুণ প্রভাষক শাকিলা শফিক ও মোঃ শাহীন আলম ‌তাদের অসামান্য একাডেমিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

সংশ্লিষ্ট অনুষদ কর্তৃক আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই দুই মেধাবী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। স্নাতক পর্যায়ে অত্যন্ত উচ্চমানের সিজিপিএ,গবেষণা কার্যক্রমে বিশেষ দক্ষতা প্রদর্শন এবং অনন্য একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার কারণে তাদের এই বিরল সম্মানে ভূষিত করা হয়েছে।

প্রভাষক শাকিলা শফিক এবং মোঃ শাহিন আলম দুজনেই নিজ নিজ ব্যাচে মেধার স্বাক্ষর রেখে নিটার সিএসই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তাদের এই অর্জন নিটার ক্যাম্পাসে এক বিশেষ উদ্দীপনার সৃষ্টি করেছে।

তাদের এই কৃতিত্বে নিটার-এর শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেছেন।

শেয়ার করুন...

অন্যান্য...