1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ডিআইইউ ফার্মা ক্লাবের বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান

  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

তাওফিকুল হাসান তুরাব, ডিআইইউ প্রতিনিধি :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের আয়োজিত এক উষ্ণ ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হলো ডিআইইউ ফার্মা ক্লাবের জুলাই–ডিসেম্বর ২০২৪ সেশনের কমিটিকে। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে বিদায়ী সদস্যদের অবদানকে স্বীকৃতি জানাতে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীরা। পুরো আয়োজনজুড়ে ছিল কৃতজ্ঞতা, আনন্দ ও স্মৃতিচারণার এক মিলনমেলা।

গত মেয়াদে ক্লাবের একাডেমিক কার্যক্রম, সেমিনার, সামাজিক উদ্যোগ ও নেতৃত্বের ভূমিকায় তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভাগীয় শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,
❝ফার্মা ক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা ও পেশাগত দক্ষতা বিকাশের এক অনন্য মঞ্চ।❞

পর্যায়ক্রমে বিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শিক্ষকবৃন্দ। সেই মুহূর্তে আবেগঘন পরিবেশে উজ্জ্বল হয়ে ওঠে তাঁদের পরিশ্রম ও সাফল্যের গল্প।

ফার্মা ক্লাবের পাবলিসিটি সেক্রেটারি সাব্বির হোসেন বলেন,
❝ডিআইইউ ফার্মা ক্লাব আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া এই যাত্রা এত সুন্দর হতো না। বিভাগীয় পক্ষ থেকে এমন সম্মাননা পাওয়া আমাদের পরিশ্রমের প্রাপ্তি এবং এটি ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।❞

অনুষ্ঠানের শেষাংশে সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, স্মৃতিচারণা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। সবাই ভবিষ্যতে ক্লাবের আরও সাফল্য ও ঐক্যের ধারাবাহিকতা কামনা করেন।

শেয়ার করুন...

অন্যান্য...