1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও গণ ইফতার অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন মুক্তি সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (২২ জানুয়ারি) আসরের নামাজের পর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন শিক্ষাবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তারেক মনোয়ার, দ্বিতীয় স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: নাঈমুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন এগ্রিকালচার বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান।

আয়োজকদের পক্ষ থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ বলেন, টানা চতুর্থবারের মতো এ আয়োজন সম্পন্ন হয়েছে। তিনি জানান, পূর্ববর্তী সময়গুলোতে নানা বাস্তবতার কারণে অংশগ্রহণ সীমিত থাকলেও এবার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রায় প্রতিটি বিভাগ ও হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ, শৃঙ্খলা ও সহযোগিতা প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন আয়োজকরা।

সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল অতীতের ইফতার আয়োজনসংক্রান্ত প্রতিবন্ধকতার প্রতিবাদ এবং ধর্মীয় অনুশীলনে স্বাধীনতার বার্তা তুলে ধরা। একই সঙ্গে ভাষা আন্দোলন থেকে সাম্প্রতিক গণআন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং সংশ্লিষ্ট ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান তিনি।

গণ ইফতার কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সম্মিলিত অংশগ্রহণে আরও সুশৃঙ্খল ও বৃহৎ পরিসরে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

অন্যান্য...