1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মানবিক কার্যক্রম নিয়ে অপপ্রচার: তীব্র নিন্দা সিএফএইচের

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেরপুরে একটি মানবিক ফান্ডরেইজিং কার্যক্রমকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) মেহেরপুর জেলা ইউনিট।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে সিএফএইচ মেহেরপুর জেলায় শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২৯ জানুয়ারি চিৎলা ফোরকানিয়া হাফেফিয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য পড়ার টেবিল ক্রয়ের লক্ষ্যে একটি উন্মুক্ত ফান্ডরেইজিং কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত কার্যক্রমে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ২ হাজার টাকা অনুদান প্রদান করেন। সংগঠনের দাবি অনুযায়ী, অনুদানের তথ্য তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয় এবং নির্ধারিত উদ্দেশ্যে মোট ৬ হাজার ৯শ টাকা ব্যয় করা হয়।

সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মামুন অর রশিদ বিজন অনলাইন জুয়া বিরোধী একটি সামাজিক সচেতনতামূলক পোস্ট দেওয়ার পর, ওই অনুদানকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অনুদানটি ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কের মোবাইল ব্যাংকিং নম্বরে গ্রহণ করা হয়েছিল এবং জেলা ইউনিটের মাধ্যমে নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে সভাপতির ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করা হয়।

সিএফএইচ বলছে, মানবিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে “চাঁদাবাজি” শিরোনামে স্ক্রিনশট প্রচার করা হচ্ছে, যা সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...