1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বুটেক্সে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা আছে প্রায় ৬৭ শতাংশ। এ পর্যন্ত ভর্তি হয়েছেন প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মেধাক্রম ৬৩১ থেকে ১৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের দুই দফায় ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমে ১৮৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং প্রথম ধাপে ভর্তি হওয়া ৪ শিক্ষার্থী নিজের ভর্তি বাতিল করে। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে ১১টি বিভাগে ৬৩০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে মোট ২০৯ জন শিক্ষার্থী, যা মোট আসনের প্রায় ৩৩ শতাংশ। তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম আগামী ১০ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে এবং মেধাক্রম ১৮০১ হতে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৪ জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭৯ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৩ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১ জন এবং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি মেধাক্রম ১ থেকে ৬৩০ পর্যন্ত এবং উপজাতি কোটায় দুইজন শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তি হওয়ার সুযোগ পায়। তবে সেসময় ভর্তি হয়েছিল মাত্র ২৭ জন শিক্ষার্থী, যা মোট আসনের মাত্র ৪ শতাংশ।

শেয়ার করুন...

অন্যান্য...