1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেহেরপুরে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি, অনুপস্থিত জামায়াত জোটের নবনির্বাচিত এমপিরা

  • প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মামুন অর রশিদ বিজন,

মেহেরপুর প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। তবে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের জামায়াতে ইসলামী জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সরাসরি উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

শনিবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একে একে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ, বিএনপির সাবেক সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন।

শহীদ মিনারে পর্যায়ক্রমে, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুজিবনগরে পুষ্পস্তবক অর্পণ এবং গাংনীতে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।

অন্যদিকে, জামায়াতে ইসলামী জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের অনুপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির তাজ উদ্দীন খান মুঠোফোনে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে জেলা জামায়াতের সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

অন্যদিকে, মেহেরপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়াও, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এঁর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন।

আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মদানকারী শহীদদের স্মরণে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

শেয়ার করুন...

অন্যান্য...