1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কমলে, অস্থিরতা বাড়বে: প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান না হলে ও আর্থিক সহায়তা কমে গেলে, অস্থিরতা বাড়বে বলে হুঁশিয়ার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়া আর চলতে দেয়া হবে না। এর সমাধান ও প্রতিকারের ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে। রোহিঙ্গা ইস্যু শুধু মিয়ানমার ও বাংলাদেশের দিপাক্ষিক বিষয় নয়। আর রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা কমে গেলে, অস্থিরতা বাড়বে। এই উত্তেজনা ক্যাম্প ছেড়ে বাইরে চলে যাবে। নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল।

মিয়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য এক ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করেছে বলেও সতর্ক করেন ড. ইউনূস।

তিনি রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোকেও রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা পালন করতে হবে। মিয়ানমারের প্রতি রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে।

এ সময় সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতার কোন বিকল্প নেই।

এছাড়া মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠারও আহ্বান জানান অধ্যাপক ইউনূস। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সমর্থন জানান তিনি। 

শেয়ার করুন...

অন্যান্য...