1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ইরানের ওপর কার্যকর হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ইরানের শেষ প্রচেষ্টাও ব্যর্থ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া ভোটে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরো ছয় মাস পেছানোর রাশিয়া–চীনের খসড়া প্রস্তাব ৪–৯ ভোটে নাকচ হয়, যেখানে ২ দেশ ভোটদানে বিরত থাকে।

ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্বের চাপ আরও বাড়ল। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় রোববার ভোর ছয়টা থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা।

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অভিযোগ, ২০১৫ সালের যে চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল, তা লঙ্ঘন করেছে তেহরান। 

ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফঁ পরিষদে বলেন, ইরান কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিতের যৌক্তিকতা প্রমাণ করতে পারে। তবে তিনি স্বীকার করেন, কূটনীতি চালিয়ে যাওয়া উচিত এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই আলোচনার পথ চূড়ান্তভাবে বন্ধ নয়।

তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম মজুত ও আইএইএ-র সঙ্গে সহযোগিতা না করা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হওয়ায় রেজুলেশন ২২৩১ অনুসারে এ সপ্তাহান্তে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে এবং সব সদস্য রাষ্ট্রকে তা মানতে হবে।

অন্যদিকে রাশিয়ার উপ-জাতিসংঘ দূত দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেন, ইউরোপীয়দের সন্তুষ্ট করতে ইরান সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলো সমঝোতায় রাজি হয়নি।

জাতিসংঘ থেকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস জানান, সপ্তাহজুড়ে নিউইয়র্কে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি।

এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনাই প্রবল। বিশ্লেষকদের মতে, বিদ্যমান পশ্চিমা নিষেধাজ্ঞার ওপর নতুন নিষেধাজ্ঞা চাপলে ইরানের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে।

শেয়ার করুন...

অন্যান্য...