1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন মিয়ানমারের নাগরিকরা

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শুধু পাসপোর্ট থাকলেও মিয়ানমারের নাগরিকরা মালয়েশিয়ায় প্রবেশ করে ১৪ দিন পর্যন্ত অবস্থান করতে পারবে। ইয়াঙ্গুনে মালয়েশিয়ার দূতাবাস এ ঘোষণা দিয়েছে বলে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মিয়ানমারে মালয়েশিয়ার দূতাবাস জানিয়েছে, মিয়ানমারের পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১৪ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ সহজ করাই নতুন এই নীতির লক্ষ্য। তবে এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের হাতে থাকবে।

দূতাবাস জানিয়েছে, এই সুবিধা কেবল পর্যটকদের জন্য প্রযোজ্য, যাদের উদ্দেশ্য শুধু ভ্রমণ এবং যারা মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের চিন্তা করছেন না।

মিয়ানমারের নাগরিকদের উদ্দেশে দূতাবাস আরও জানিয়েছে, মালয়েশিয়ায় যাত্রার আগে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। এছাড়া সঙ্গে রাখতে হবে অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি, হোটেল বুকিং বা আবাসনের ঠিকানার প্রিন্ট কপি, বিমানের ফিরতি টিকিট এবং কমপক্ষে ১ হাজার মার্কিন ডলার ‘শো মানি’।

শেয়ার করুন...

অন্যান্য...