1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারক লিপি জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ বার্ধক্যের প্যাডেলে জীবনের ভার জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি টেকসই অবকাঠামো গড়ায় নির্মাণ কেমিক্যালের উদ্ভাবন: AUST-এ ‘একাত্মতার অনুরণন’ সেমিনার জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২% নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি দাবি প্রধান উপদেষ্টার

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ববাসীর চোখের সামনে গাজায় পরিচালিত বর্বর গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

গাজায় পরিচালিত বর্বর গণহত্যার কঠোর সমালোচনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সতর্ক করে বলছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয়, এমন ভূরাজনীতি এবং অন্যের ভোগান্তিতে উদাসীনতা বহু দশকে আমরা যা অর্জন করেছিলাম তা ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি গাজায়।

তিনি বলেন, শিশুরা না খেতে পেরে অকাল মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল-স্কুলসহ গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে।

গণহত্যা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত দলের সঙ্গে আমরাও একমত, যে আমাদের চোখের সামনেই একটি বর্বর গণহত্যা সংঘটিত হচ্ছে।  আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এই গণহত্যা বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারিনি। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।

এ সময় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের অধিকারকে সমর্থনও জানান তিনি। 

শেয়ার করুন...

অন্যান্য...