1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বাঁশখালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: র‌্যালিতে শিক্ষকদের উচ্ছ্বাস ও সম্মান

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কে. এম. মুরাদ:

মহান বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান ফটক পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অসংখ্য শিক্ষাকর্মী। তাদের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ।

অতিথিরা শিক্ষকদের অবদানকে স্মরণ করে বলেন,শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। তাদের জ্ঞান, পরিশ্রম ও ত্যাগের মাধ্যমেই আলোকিত প্রজন্মের জন্ম হয়।

উৎসবমুখর এ আয়োজনে শিক্ষক সমাজের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বার্তা ছড়িয়ে পড়ে বাঁশখালীর প্রতিটি শিক্ষা অঙ্গনে।

শেয়ার করুন...

অন্যান্য...