1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

পুঁথিপাঠ আর ফানুসে মাসব্যাপী শরৎ উৎসব শুরু

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোর্টে চতুর্থবারের মত আয়োজিত এ শরৎ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের নেতারা উপস্থিত ছিলেন।

পুঁথিপাঠ, শরতের গান, নাচ, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর এই সময়ে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সহযোগিতায় নিয়মিত এ আয়োজন করে আসছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। মাস ব্যাপী এ আয়োজনে আরও থাকছে ইলিশ উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ বর্ণিল আয়োজন।

জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, একদিকে সুন্দরবন আরেক দিকে কুয়াকাটা, দখিনে সীমাহীন বঙ্গোপসাগর। মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন। বরগুনা জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে মাস ব্যাপী এই শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।

এর আগে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যাও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন।

সেমিনারে জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসককের কার্যালয়ের সামনের বটমূলে  হস্তশিল্প ও পর্যটন শিল্পের নানা অনুসঙ্গ প্রদর্শনী করে জলতরণী নামের একটি স্থানীয় ট্যুর অপারেটর সংগঠন।

শেয়ার করুন...

অন্যান্য...