1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনা, আটক ৩

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনার পর জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩ পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে য়ংড বৌদ্ধ বিহারের পেছনের সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দা, লাঠি এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়।

এর আগে, খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয় ভোর পাঁচটায়। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

পরে বেলা দুইটায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং বিকেল ৩টায় গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সন্ধ্যার দিকে পরিস্থিতির আরও অবনতি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

শেয়ার করুন...

অন্যান্য...