1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বিজনকে দমনে অনলাইন জুয়া সিন্ডিকেটের ‘সস্তা’ অপপ্রচার: ফেক আইডি ও সাজানো নাটকের পর্দা ফাঁস বুটেক্সে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে এএইচ ডিসিপ্লিনের শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বয়কট জাবি প্রেসক্লাবের নব নেতৃত্বে তাওহীদ ও ওসমান বুটেক্সে টেক্সটাইলের ভ্যালু-অ্যাডেড ট্রেড নিয়ে আন্তর্জাতিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত নোবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও গণ ইফতার অনুষ্ঠিত মানবিক কার্যক্রম নিয়ে অপপ্রচার: তীব্র নিন্দা সিএফএইচের বুটেক্সে ছাত্ররাজনীতি বিরোধী বিক্ষোভ, অতপর সাধারণ শিক্ষার্থীর বেশে হলে ছাত্রদলের ইফতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেহেরপুরে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি, অনুপস্থিত জামায়াত জোটের নবনির্বাচিত এমপিরা অপপ্রচারের প্রতিবাদে নোবিপ্রবি’র ৪৯ শিক্ষকের বিবৃতি

যবিপ্রবিতে রাজশাহী জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন “রাজশাহী এসোসিয়েশন যবিপ্রবি”-এর আয়োজনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর)  বেলা ৩ টার সময় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গনিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন। অনুষ্ঠান শেষে টি-শার্ট এবং নাস্তা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোঃ আমজাদ হোসেইন ড. ইঞ্জি. , ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শাহাদত জামান ও রাজশাহী জেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোঃ আমজাদ হোসেইন ড. ইঞ্জি. নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি রাজশাহীতে পড়াশোনা শেষ করেছি দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু আমি আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত গুলো কাটিয়েছি রাজশাহীতে। রাজশাহীকে বলা হয় শিক্ষা নগরী। তোমরা সেই শিক্ষা নগরীর মান রাখতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, গবেষণাধর্মী চিন্তাভাবনা পোষন করো। তোমাদের মাধ্যমেই রাজশাহী একদিন উন্নতির চরম শিখরে অবস্থান করবে।

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শাহাদত জামান নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখানে এসেছো শিক্ষার উদ্দেশ্যে। আমাদের রাজশাহীর অনেক শিক্ষক আছেন যারা তোমাদের উচ্চ শিক্ষাকে সহজ করতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সাহায্য করতে পারি। তোমাদের উচ্চ শিক্ষাকে সহজ করতে আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও আন্তরিকতা বজায় রাখবে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সজিব বলেন,আমরা শিক্ষার্থীদের গবেষণামুখী করতে ও ক্যারিয়ার বিষয়ে সচেতন করতে ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করবো।যা তোমাদের চিন্তা,চেতনা ও শিক্ষাজীবনকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

সাধারণ সম্পাদক সরকার তাসিক হাসান মাহি বিদায়ী বক্তব্যে বলেন,আমরা নবীনদের আবাসন সমস্যা সমাধান করেছি। নবীনদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি, ও তাদের যেকোনো সমস্যায় অভিভাবকের ন্যায় পাশে দাঁড়িয়েছি। নতুন যারা দায়িত্বে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি,আপনার অ্যাসোসিয়েশনকে নিজের পরিবারের মতো দেখবেন, এখানকার প্রতিটা শিক্ষার্থী আপনাদের ভাই বোনের মতো।

শেয়ার করুন...

অন্যান্য...