1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

দেশের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং ক্ষুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদোসী সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার লক্ষ্যে ইতোমধ্যে ‘নীতিমালা ২০২৬’ অনুমোদন ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও কাঠামোগত পরিবর্তন আনবে।

দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রেখে দেশব্যাপী পাঁচ ধাপে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের টুর্নামেন্টে মোট খেলোয়াড় ছিল ২২ লাখ ১৪ হাজার ১০৫ জন। এর মধ্যে বালক খেলোয়াড় ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা খেলোয়াড় ১১ লাখ ৩ হাজার ২৯১ জন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদোসী লিখিত বক্তব্যে জানান, চলতি বছর বালক ও বালিকা দল মিলিয়ে সারাদেশে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটিকে দেশের ক্রীড়া ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি। টুর্নামেন্টে বালক ও বালিকা দল সমান সুযোগ-সুবিধা নিয়ে অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৬ এপ্রিল মাঠ পর্যায়ের খেলা শুরু হয় এবং ধাপে ধাপে ২৩ মে বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ৮টি বালক দল এবং ৮টি বালিকা দলসহ মোট ১৬টি দল জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

গত ৪ জুন থেকে জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম রাউন্ড, সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত ট্রফির লড়াইয়ের মধ্য দিয়ে এবারের আয়োজনের পর্দা নামবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের নারী দল যে গৌরবোজ্জ্বল সাফল্য দেখাচ্ছে, তার অন্যতম ভিত্তি তৃণমূল পর্যায়ের এই গোল্ডকাপ টুর্নামেন্টগুলো। তিনি বলেন, এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

শেয়ার করুন...

অন্যান্য...