1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষার কেন্দ্রে রূপান্তরের কথা জানিয়েছেন মাহদী আমিন শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ

হল ফি জটিলতায় জাবিপ্রবিতে পরীক্ষা স্থগিত, মন্তব্যে অনীহা রেজিস্ট্রারের

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মো. ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি :

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) হল ফি জমাদান জটিলতা ও সমন্বয়হীনতায় পরীক্ষা দিতে পারেনি গণিত বিভাগের শিক্ষার্থীরা ৷ গত বুধবার (১৫ ই আগস্ট) পরীক্ষা দিতে এসে এমন ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা৷

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বপ্রকাশিত রুটিন অনুযায়ী বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিষ্টারের প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিলো৷ সেমিস্টার ফি ও ভর্তি ফি জমা দিয়েই পরীক্ষার হলে প্রবেশ করার পর পরীক্ষা কমিটির চেয়ারম্যান কর্তৃক অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত ও পিচিয়ে দেয়ার নোটিশ পায় শিক্ষার্থীরা৷ এমন ঘটনায় স্তব্ধ ও ক্ষুব্ধ হয়ে পড়ে পরীক্ষা প্রস্তুতি নিয়ে আসা শিক্ষার্থীরা৷ স্থগিতের কারণ হিসেবে হল ফি পরিশোধ না করায় প্রভোষ্টের অনুমতি মেলেনি বলে জানায় পরীক্ষা কমিটির চেয়ারম্যান ৷

খোঁজ নিয়ে দেখা যায়, গত ৩০ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তি অনু্যায়ী পরীক্ষার ফর্ম ফি এবং ৬ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ফি জমা দেয় শিক্ষার্থীরা ৷ অন্যদিকে গত ১২ এপ্রিল বিজয়— ২৪ হলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ধার্যকৃত নতুন হল ফি জমা দেওয়ার প্রক্রিয়ার ব্যাপারে পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের অবগত না করলেও পরীক্ষার হলে হটাৎ ফি’র প্রসঙ্গ তুলে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ৷

এদিকে পরীক্ষা স্থগিতের নেপথ্যে থাকা হল ফি’ জমা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ জানায় হল ফি প্রসঙ্গে কোন নোটিশ পায়নি ব্যাংক৷

ভুক্তভোগী শিক্ষার্থী মো: যাকির হোসেন বলেন, ‘হল ফি পরিশোধ ছাড়া প্রভোস্ট স্যার স্বাক্ষর করবেন না—এমন নির্দেশনার পর আমরা পরীক্ষা শুরুর আগেই ব্যাংকে যাই। কিন্তু ব্যাংক বা গণিত বিভাগ কোথাও ফি জমা দেওয়ার বিষয়ে কোনো নোটিশ বা আপডেট ছিল না। নিরুপায় হয়ে আমরা পরীক্ষাকেন্দ্রে গিয়ে নির্ধারিত সময়ে অপেক্ষা করতে থাকি। অথচ পরীক্ষা শুরুর মাত্র কিছুক্ষণ আগে শিক্ষকরা জানান যে, হল ফি সংক্রান্ত জটিলতার কারণেই আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং এটি নতুন তারিখে সবার শেষে অনুষ্ঠিত হবে। কঠোর প্রস্তুতির পরও প্রশাসনের এমন চরম অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে পরীক্ষা দিতে না পেরে আমরা অত্যন্ত হতাশ এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

আরেক শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ সম্রাট বলেন, ‘আমরা সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়েই ক্যাম্পাসে এসেছিলাম। প্রশাসনে এমন নোটিশের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো। কারণ আমাদের এখানে এমনিতেই সেমিস্টারের একটা গ্যাপ আছে, তারপর যদি আমাদের পরীক্ষা এভাবে স্থগিত হয় তাহলে তো আমরা পিছিয়ে পড়বো। কবে নাগাদ ও কিভাবে কোন একাউন্টে টাকা জমা দিবো এমন নোটিশও এখন পর্যন্ত স্পষ্ট করা হয় নি। এর কারণে আমাদের পড়াশোনার গতিও অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। কারণ আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করেই ক্যাম্পাসে এসেছিলাম৷ প্রশাসনের অদূরদর্শীতাই আজকের সমস্যার মূল কারণ বলে আমি মনে করি।’

জনতা ব্যাংক পিএসসির জাবিপ্রবি শাখা ব্যবস্থাপক মো. শহীদুল্লাহ বলেন, ‘হল ফি জমা নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় বা হল কর্তৃপক্ষ থেকে আমরা কোন নোটিশ পাইনি৷’

এ ব্যাপারে পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক তোজাম হোসেন বলেন, ‘ফর্ম ফিলাপ কমপ্লিট হয়নি এজন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে ৷ আমরা আর কি বলবো, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ৷ ফর্ম ফিলাপ না হলে তো পরীক্ষা নেওয়া যাবে না ৷ পরীক্ষা নিলে পরে অন্য জটিলতা তৈরি হবে ৷’

বিজয়—২৪ হলের ভারপ্রাপ্ত প্রভোষ্ট সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী বলেন, ‘এটা রেজিস্ট্রার দপ্তর ও ডিপার্টমেন্টের ইস্যু, হলের কোন ব্যাপার না ৷ এই নোটিশের প্রেক্ষিতে হল ফি ছাড়া তো আমি সাক্ষর দিতে পারিনা ৷ এট নিয়মের মধ্যে যায় না, ওরা পরীক্ষা না দিতে পারার ব্যাপারটি বিভাগীয় চেয়ারম্যান দেখবে প্রভোষ্ট না ৷’

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুর হোসেন চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না—একেবারেই না’৷

শেয়ার করুন...

অন্যান্য...