1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের আয়োজনে ‘ইনুকুয়েস্ট-২০২৫’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন ও রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন বিষয়ক প্রতিযোগিতা ‘ইনুকুয়েস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন ও ভিডিও কনফারেন্স অন রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম, ড. মো. আব্দুস সালাম, ড. কাওসার হোসেন, ড. মো. আমজাদ হোসাইন, ড. মো. তসলিম মাহমুদ, সহকারী অধ্যাপক আব্দুল করিম, মো. আব্দুল বারেক, মো. ইফতেখারুল আলম ইফাত।

পোস্টার প্রেজেন্টেশন ও থ্রি মিনিট রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন দুই ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন টিম ইলেক্ট্রোকুয়েস্ট এর বিধান দাস ও ফাতেমা আক্তার, দ্বিতীয় স্থান এসপিরিন টিমের মেহেরাজ হোসাইন ও তৃতীয় স্থান গ্লাইকল টিমের ফজলে রাব্বি। থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশনে এককভাবে প্রথম স্থান অর্জন করেন জাওয়াদ আরিফুজ্জামান উদয়, দ্বিতীয় স্থান তানিব আহমেদ ও তৃতীয় স্থান সয়েল সেভিয়র দলের ফারহানা ইয়াসমিন মিতু।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সায়েন্স ক্লাবের এই ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে চিন্তা করার দক্ষতার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং তারা শিখছে কিভাবে এই বিষয়গুলোতে আরও ভালো করা যায়। আমি আশা করছি, এই অভিজ্ঞতা তাদেরকে ভবিষ্যতে পোস্টার প্রেজেন্টেশন বা রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশনে আর বহুদূর নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

অন্যান্য...