1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিশ্ববিদ্যালয়ের সংবেদনশীল তথ্য পাচারের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সংবেদনশীল তথ্য পাচারের সত্যতা পেয়েছে প্রাথমিক তদন্ত কমিটি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মিজানুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কর্মচারী আশরাফুল ইসলাম–এর বিরুদ্ধে উচ্চতর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কর্মচারী আশরাফুল, প্রকৌশলী মিজানুর রহমানের প্ররোচনায় দপ্তরের সংবেদনশীল তথ্য মোবাইল ফোনের মাধ্যমে তার কাছে পাঠান। পরবর্তীতে মিজানুর রহমান সেই তথ্য বিভিন্ন স্থানে প্রেরণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেন, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও আইন পরিপন্থী।

শেয়ার করুন...

অন্যান্য...