1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী মিজান উদ্দিন মাসুদের ইশতেহার প্রকাশ

  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিজান উদ্দিন মাসুদ। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন, জবাবদিহিমূলক নেতৃত্ব ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাকেই তার কর্মপরিকল্পনার প্রধান অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়নের মন্দ ভাগ গ্রামের বাসিন্দা মিজান উদ্দিন মাসুদ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ধারাবাহিকভাবে কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন অতিক্রম করেন। তিনি পিএসসি সম্পন্ন করেন মন্দ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০১৪), এসএসসি চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয় (২০২০) এবং এইচএসসি মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ (কুমিল্লা জেলা)-এর কার্যনির্বাহী সদস্য, কসবা পাবলিকিয়ান স্টুডেন্ট এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্স সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখালেখির প্রতি ঝোঁক থেকে তিনি লিখেছেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “ওরা আবার আসবে”, যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

ইশতেহারের মূল প্রতিশ্রুতি

১. দায়িত্ব ও জবাবদিহির নিশ্চয়তা
মিজান উদ্দিন মাসুদ বলেন, “নির্বাচিত হলে ছাত্রসংসদের সকল দায়িত্বকে আমি আমানত হিসেবে গ্রহণ করব। স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করাই হবে আমার অঙ্গীকার।”

২. নিয়মিত ক্লাস-পরীক্ষা ও একাডেমিক স্থিতিশীলতা
তিনি প্রতিশ্রুতি দেন, একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে নিয়মিত ক্লাস ও পরীক্ষা যেন সঠিক সময়ে অনুষ্ঠিত হয়—এ জন্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করবেন তিনি। সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করেন।

৩. ইমপ্রুভমেন্ট পরীক্ষার বৈষম্য দূরীকরণ
ইমপ্রুভমেন্ট পরীক্ষার অতিরিক্ত সিজিপি সীমাবদ্ধতা শিক্ষার্থীদের জন্য “অন্যায্য ও বৈষম্যমূলক”—উল্লেখ করে তিনি বলেন, এই সীমাবদ্ধতা বাতিলে তিনি জোরালো ভূমিকা রাখবেন।

৪. আধুনিক একাডেমিক সুবিধা সম্প্রসারণ
গবেষণামুখী শিক্ষা পরিবেশ তৈরির লক্ষ্যে ই-লাইব্রেরি, ওপেন অ্যাকসেস জার্নাল এবং আধুনিক ডিজিটাল রিসোর্সের সুবিধা আরও সম্প্রসারণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহার ঘোষণার শেষে তিনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের স্বার্থে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও সক্রিয় ছাত্রসংসদ গড়তে আমি কাজ করতে চাই। শিক্ষার্থীদের সমর্থন পেলে একটি উন্নত, আধুনিক ও শিক্ষাবান্ধব জগন্নাথ বিশ্ববিদ্যালয় গঠনে আমি ভূমিকা রাখবো।”

শেয়ার করুন...

অন্যান্য...