1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নোবিপ্রবির অবকাঠামো উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নোবিপ্রবি প্রতিনিধি 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার (১ ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রকল্পের আওতায় একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিপিডি দপ্তর সূত্রে জানা যায়, মোট বরাদ্দের মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যয় হবে একাডেমিক ভবন–৩ নির্মাণে, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া স্কুল ও কলেজ নির্মাণে ৮ কোটি ৭৩ লাখ টাকা, কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলা নির্মাণে ৩ কোটি ৩ লাখ টাকা, কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়নে ২ কোটি ৮১ লাখ টাকা, ১০০ কেভি সাব-স্টেশন স্থাপনে ১ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া শিক্ষক ও কর্মকর্তা ভবনে লিফট স্থাপনে ২ কোটি ৫২ লাখ টাকা, ১৫০ কেভি জেনারেটর ক্রয়ে ৬২ লাখ টাকা, ক্যাম্পাসজুড়ে এলইডি লাইট স্থাপনে ৭২ লাখ টাকা, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগে ৬ কোটি টাকা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ১১৭ কোটি টাকা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয়ে ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মো. আতাউর রহমান বলেন,
“আমাদের মাননীয় ভিসি স্যার এই প্রকল্প পাশ করানোর জন্য অনেক পরিশ্রম করেছেন। স্যারের অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ একনেকে অনুমোদন পেলাম। আমি গত এক মাস ঢাকায় অবস্থান করে এই প্রকল্পে কাজ করেছি। আজকের দিনটি নোবিপ্রবির জন্য অত্যন্ত আনন্দের।”

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন,
“আজ নোবিপ্রবির বহুল প্রতীক্ষার অবসান হলো। এই অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, গবেষণা, অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক, গবেষণাবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়ন হলে নোবিপ্রবি দেশের শীর্ষ গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর সারিতে জায়গা করে নেবে।

শেয়ার করুন...

অন্যান্য...