1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

এলজিইডি প্রকৌশলীকে প্রাণনাশের হুমকির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি


পটুয়াখালী এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম কে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচবুনিয়া ইউনিয়নের খাসেরহাট এলাকার মাসুদ (পিতা- মনোয়ার খান) এর বাড়ির পুকুরে এলজিইডির বরাদ্দে একটি ঘাটলা নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে প্রথম সাক্ষী হিসেবে উল্লেখিত সাংবাদিক জলিল তার মোবাইল ফোন দিয়ে চেয়ারম্যান টিটুর সঙ্গে বন্ধুসুলভভাবে কথা বলেন। পরে চেয়ারম্যান ভুল বুঝে নেন যে প্রকৌশলী শহিদুল ইসলামই তার সঙ্গে ঐসব কথাবার্তা বলেছেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সূত্র ধরে গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টা ১৭ মিনিটে চেয়ারম্যান টিটু তার মোবাইল (০১৭১২১১৩৪৯৭) থেকে প্রকৌশলী শহিদুল ইসলামের ব্যক্তিগত নম্বরে (০১৭১২১৮২৮৬২) ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।

প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, যেকোনো সময় তিনি আমার বড় ধরনের ক্ষতি করতে পারেন।” বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান টিটুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কাউকে কোন হুমকি দেইনি কাজে অনিয়ম দুর্নীতি হচ্ছে আমি এসব নিয়ে কথা বলায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

শেয়ার করুন...

অন্যান্য...