1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

শিক্ষার্থীদের ফুটপাত নির্মানের দাবী তিন মাস পেরিয়ে গেলেও পদক্ষেপ নেয়নি যবিপ্রবি প্রসাশন

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

দীর্ঘদিন ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা দৌগাছিয়া এলাকা থেকে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত ফুটপাথ সংকটে ভুগছেন। প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী ফুটপাতবিহীন সড়কে চলাচল করতে বাধ্য হওয়ায় তাদের নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়ছে।

গত রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সাধারণ শিক্ষার্থীরা ফুটপাত নির্মাণসহ নয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। তবে দাবি উত্থাপনের তিন মাস অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বাইরের রাস্তা আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে নাই। আমাদের শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে আমি এলজিইডি কতৃপক্ষের সাথে কথা বলেছি। তারা দ্রুত এই ফুটপাত নির্মাণের কাজ শুরু করবে বলে জানিয়েছে। তিনি আরোও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন ফুটপাতের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, আশা করি ডিসেম্বর মাসের মধ্যেই ফুটপাত নির্মাণের কাজ শেষ হবে।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. উসামা বলেন, যবিপ্রবির শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা পাশ্ববর্তী চৌগাছা চুড়ামনকাঠি সড়কের ফুটপাত। দীর্ঘদিন ধরে বেশ কয়েক দফা আন্দোলন করার পরও কোনো সুরহা হয়নি। সম্প্রতি এই সড়কে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীদের মৌলিক নয় দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তোলা হয়েছিলো। কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে আজকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য স্যারের সাথে যোগাযোগ করা হয়েছে, প্রশাসনিক জটিলার কারণে কাজ আটকে আছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চাপ দিয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক কতৃপক্ষ থেকে কাজ আদায় করে নেওয়ার ব্যাপারে জোর দাবি জানানো হয়।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছাঃ তাহমিনা খাতুন বলেন, যবিপ্রবিতে গত তিনমাস আগে নয় দফা নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছিলো। সেখানে নয়টি দফার মধ্যে একটি ছিলো ভার্সিটির বাহিরে নিরাপদ চলাচলের জন্য ফুটপাত নির্মাণ। কিন্তু তিনমাস পার হয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি নেই। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কোনো পদক্ষেপ এখনো দৃষ্টিগোচর হয়নি। ফুটপাত বিলাসিতা নয়, প্রতিদিন হাজারো শিক্ষার্থীর নিরাপত্তার সাথে এটি জড়িত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত উদ্যোগ নেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা। প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকলে চলবে না কাজ শুরু হোক, নিরাপদ চলাচল নিশ্চিত হোক।

শেয়ার করুন...

অন্যান্য...