1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ছাত্রসংসদ ও ফ্যাসিবাদের বিচারসহ ১৩ দাবিতে নোবিপ্রবি শিবিরের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নোবিপ্রবি প্রতিনিধি

ছাত্রসংসদ নির্বাচন,শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ ও ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাবনা জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখা।

রবিবার(৩০ নভেম্বর) নোবিপ্রবি প্রক্টর আ ফ ম আরিফুর রহমান ও রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরির কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।এ সময় নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন তারা।

অন্য দাবিগুলো হল-আবাসন সমস্যা সমাধান,পরিবহন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন সংক্রান্ত,নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত,অবকাঠামো সংক্রান্ত, লাইব্রেরি সংক্রান্ত,সংস্কৃতি ও ধর্মীয় উপসনালয় সংক্রান্ত,নিয়োগ সংক্রান্ত,স্বাস্থ্য সুরক্ষা ও মেডিকেল সেন্টারে সংক্রান্ত,শরীরচর্চা কেন্দ্র সংক্রান্ত ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত।

স্মারকলিপিতে বলা হয়, “স্বৈরাচারী আওয়ামী শাসনকালে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পরিণত করা হয় ফ্যাসিবাদী মনস্তত্ত্ব কায়েমের কারখানায়। শিক্ষার সুষ্ঠু পরিবেশকে নষ্ট করে শিক্ষার্থীদের ওপর চলে এসেছে নানামুখী নির্যাতন ম-নিপীড়ন। গেস্টরুম-গণরুমের ভয়াবহতা অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনা ও মানসিক স্বাস্থ্যকে চূর্ণবিচূর্ণ করেছে। একইসাথে সারাদেশে নানা কৌশলে উন্নয়নের নামে যে অপব্যয় ও লুটপাট চালানো হলো, ক্যাম্পাসগুলোও সেই আওতার বাইরে ছিল না।”

আরো বলা হয়,”শিক্ষার্থীদের জন্য নির্মিত বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিল ছাত্রলীগ-আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় পৃষ্ঠপোষকতায় সেই দুঃসময় আরও ঘনীভূত হয়েছিল। দলীয় রাজনীতি ও স্বার্থরক্ষার বাইরে ক্যাম্পাসের প্রকৃত সমস্যাগুলো সমাধানে পূর্ববর্তী প্রশাসনগুলো কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তাই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি ‘বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস’ বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা। এজন্য মৌলিক সংকট চিহ্নিত করে দ্রুত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করার মাধ্যমে ক্যাম্পাসকে আবারও ফ্যাসিবাদ কিংবা দলীয় কার্যালয়ে পরিণত হওয়া থেকে সুরক্ষিত করতে হবে।”

এই প্রসঙ্গে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সংকট ও শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনা করে প্রদত্ত প্রস্তাবনার আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে টেকসই সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এরই প্রেক্ষিতে বৈষম্যহীন, নিরাপদ ও ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনের মাধ্যমে জুলাই বিপ্লবের স্পিরিটের প্রতিফলন ঘটবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। একটি আদর্শ, নিরাপদ ও বৈষম্যবিহীন ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শেয়ার করুন...

অন্যান্য...