1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

আইনচর্চা থেকে বিশ্বমঞ্চে আজ অর্ক রায়ের জন্মদিন

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শান্তি, ন্যায় ও মানবতার পথে এক তরুণের অদম্য যাত্রা। আজ বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবী অর্ক রায়ের জন্মদিন। আদালতপাড়ার ব্যস্ত করিডোর থেকে শুরু হওয়া তার পথচলা এখন পৌঁছেছে আন্তর্জাতিক মঞ্চে। ছোটবেলা থেকেই ন্যায়বিচার ও মানবতার প্রতি অদম্য আগ্রহ থাকা অর্ক রায়ের জীবন প্রমাণ করে যে, স্বপ্ন ও দৃঢ়প্রতিজ্ঞা মিলিত হলে কোনো উচ্চতাই অসাধ্য নয়।

আইনচর্চায় তার নিষ্ঠা ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার তাকে ২০২৫ সালে মালদ্বীপে “আন্তর্জাতিক শান্তি পুরস্কার–২৫” অর্জনের স্বীকৃতি এনে দিয়েছে। এই পুরস্কার শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা।

অর্ক রায় বলেন, “আমার স্বপ্ন একটাই—নিরাপদ, ন্যায়ের, শান্তির বাংলাদেশ। মানুষ যেন আইনকে ভয় নয়, আশ্রয় মনে করে।”
আজ জন্মদিনে পরিবার, বন্ধু ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অর্ক রায়ের উদ্দীপনা ও মানবিকতা বাংলাদেশের আইনচর্চায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং আন্তর্জাতিকভাবে দেশের নাম উজ্জ্বল করেছে।

শেয়ার করুন...

অন্যান্য...