1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মাভাবিপ্রবিতে দিনব্যাপী ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্যারিয়ার কার্নিভাল-২০২৫। করপোরেট জগৎ, আইটি শিল্প, স্টার্টআপ ও গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের একসঙ্গে নিয়ে এই আয়োজন শিক্ষার্থীদের জন্য তৈরি করে এক অনন্য সুযোগের প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে আয়োজিত এই কার্নিভালের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

অনুষ্ঠানে কি-নোট উপস্থাপনায় অংশ নেন সায়েদুল আজহার সারোয়ার (হেড অফ বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ), কামরুল ইসলাম (ম্যানেজার, ইউএস-বাংলা এয়ারলাইন্স), এস. এম. আসিফ বিন আজগার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এমএনসি), বেনজির আবরার (ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), অদ্রিক এশনা পূর্বাশা (ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স), ফারহান সাকিব (প্রোগ্রাম লিড, টেন মিনিট স্কুল), মীর মইনুল ইসলাম (ফ্যাকাল্টি, উত্তরা ইউনিভার্সিটি), আসাদুজ্জামান জয় (কনটেন্ট ক্রিয়েটর), হাসান মাহমুদ সম্রাট (কো-ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), মায়মুনা সরকার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রাণ-আরএফএল গ্রুপ) এবং মোহাম্মদ তানজিল (এক্সিকিউটিভ, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং)

কার্নিভালে ছিল ক্যারিয়ার গাইডেন্স সেমিনার, সিভি রিভিউ কর্নার, মক ইন্টারভিউ, করপোরেট বুথ ভিজিটসহ চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ক্যারিয়ার পরামর্শ গ্রহণ ও নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পান। বিশেষ করে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সদ্য গ্র্যাজুয়েট ও চাকরি-প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী আয়োজনটি ক্যারিয়ার পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা যোগ করেছে।

শেয়ার করুন...

অন্যান্য...