1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবির নতুন সহকারী প্রক্টর হলেন হাসান মোঃ নাভীদ আঞ্জুম ও ড. মোঃ হামিদুর রহমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির ব্যার্থতা দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে আংশিক পরিবর্তন করার করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য জানান, নতুন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভীদ আঞ্জুম ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান। বাকি সহকারী প্রক্টররা এখনো স্বপদে বহাল রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ নভেম্বর) যবিপ্রবির এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংকে কেন্দ্র করে শিক্ষার্থী ও আমবটতলা বাজারের স্থানীয়রা সংঘর্ষে জড়ালে প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। সংঘর্ষের তিন ঘন্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাস্থলে উপস্থিত করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ড. এম আর খান মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুনকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন...

অন্যান্য...