1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

সিএফএইচের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন মিলি আক্তার বর্ষা

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

কাম ফর হিউম্যানিটি (CFH)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সংস্থার সাবেক নারী ও শিশু বিষয়ক সমন্বয়ক মিলি আক্তার বর্ষা–কে প্রধান সমন্বয়ক (Chief Coordinator) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

২৫ নভেম্বর, মঙ্গলবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিল অফ সিনিয়র মেম্বার পরিষদের সিনিয়র উপদেষ্টা কায়েস মাহমুদ স্বাক্ষরিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মানবিক কর্মকাণ্ড, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, রক্তদান কার্যক্রম এবং মাঠপর্যায়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে মিলি আক্তার বর্ষাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি আগামীতে কাম ফর হিউম্যানিটির সার্বিক পরিকল্পনা বাস্তবায়ন, টিম সমন্বয় এবং বিভিন্ন জেলার কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

কাম ফর হিউম্যানিটি আশা প্রকাশ করেছে যে নতুন প্রধান সমন্বয়ক হিসেবে মিলি আক্তার বর্ষার নেতৃত্ব সংস্থার মানবিক উদ্যোগগুলোকে আরও বেগবান ও কার্যকর করবে।

উল্লেখ্য, কাম ফর হিউম্যানিটি ২০১৮ সাল থেকে মেহেরপুর জেলায় আর্তমানবতা ও তরুণ নেতৃত্ব বিকাশসহ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

শেয়ার করুন...

অন্যান্য...