1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

উন্নত মম শির যবিপ্রবির নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উন্নত মম শির ক্লাবের ম্যাগাজিন ‘মম শির ২৪- এর অভ্যুত্থান’ সংখ্যার মোড়ক উন্মোচন, নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কারও প্রদান করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ০২:০০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্লাবটির সভাপতি আল শাহারিয়া রাফিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: ফরহাদ বুলবুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবটির আহ্বায়ক কমিটির সদস্য মাসুম বিল্লাহ এসময় তিনি বলেন, জুলাই আন্দোলনের পরে মেসেঞ্জার গ্রুপ খুলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ শুরু করি। ক্যাম্পাস পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার আয়োজন থেকে শুরু করে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে নানা সামাজিক উদ্যোগে। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিলে আমরা ফান্ড সংগ্রহ করে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। নতুন যুক্ত হয়েছো তোমাদের জানাতে চাই, এই গ্রুপ শুধু অনলাইন প্ল্যাটফর্ম নয়, এটি একটি সামাজিক দায়িত্ববোধের জায়গা। বিশ্ববিদ্যালয় ও সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে তোমাদের অংশগ্রহণই আমাদের শক্তি।

অনুষ্ঠান শেষে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মোছা: আফরোজা জিন্নাত।

শেয়ার করুন...

অন্যান্য...