1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

আগামীকাল সকালে শ্যামনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “রান ফর হার রেজিলিয়েন্স ২০২৫”

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি শ্যামনগর। এখানকার প্রান্তিক নারীরা প্রতিদিন লবণাক্ততা, নিরাপদ পানির অভাব ও জীবিকার অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াই করে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ গড়তে সংগ্রাম করছেন। তাদের সেই অদম্য সাহস ও স্থিতিশীলতার প্রতি সম্মান জানাতে আগামীকাল সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত “রান ফর হার রেজিলিয়েন্স ২০২৫”।

এই আয়োজনটি ব্রাইটার্স এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে গ্রিন ক্লাইমেট ফান্ড এর সহযোগিতয় অনুষ্ঠিত হবে। স্থানীয় সহযোগী হিসেবে যুক্ত হয়েছে “জনকল্যাণ সংস্থা” এবং “শারুব” যার ফলে আয়োজনটি আরও সুসংগঠিত, প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল ভোর ৬টায় শ্যামনগর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হবে ৫ কিলোমিটারের এই প্রতীকী দৌড়। অংশগ্রহণকারীরা ১০০ জন তরুণ তরুণীর হাতে পানির কলস নিয়ে পথ অতিক্রম করবেন। এর মাধ্যমে তারা প্রতীকীভাবে স্মরণ করিয়ে দেবেন সেই বাস্তবতা যেখানে শ্যামনগরের অনেক নারী প্রতিদিন নিরাপদ পানি সংগ্রহের জন্য দীর্ঘ পথ হাঁটতে বাধ্য হন।

এই দৌড়ের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ করা হবে তাদের সংগ্রাম, অধিকার ও সম্মানজনক জীবনের দাবির প্রতি।

এই আয়োজনে মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের ওপর কীভাবে গভীরভাবে আঘাত হানে, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করা এবং নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যতের দাবিকে আরও শক্তিশালী করা।

ইভেন্টটিকে ঘিরে স্থানীয় মানুষ, তরুণ সমাজ এবং স্বেচ্ছাসেবীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকেরা আশা করছেন বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে এই দৌড় নারীদের সংগ্রামের প্রতি সম্মান, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“রান ফর হার রেজিলিয়েন্স ২০২৫” কেবল একটি দৌড় নয় এটি একটি মানবিক প্রতিশ্রুতি। জলবায়ু–ঝুঁকিতে থাকা নারীদের নিরাপদ, সম্মানজনক ও অধিকারসমৃদ্ধ ভবিষ্যতের জন্য সমাজকে আরও সচেতন ও সংহত করার একটি প্রচেষ্টা।

শেয়ার করুন...

অন্যান্য...