1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

রাবিপ্রবি ছাত্রদল আহবায়ক অর্ণবের ফেসবুক আইডি ডিজেবল

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাবিপ্রবি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন অর্ণবের ফেসবুক আইডি সাইবার আক্রমণে ডিজেবল হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত থেকে আইডি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ তুলে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাবিপ্রবি শাখা ছাত্রদল।

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শরীফ উদ্দিন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির উদ্দিন অর্ণব এর আইডি লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ ধরনের সাইবার হামলা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এটি স্পষ্টতই অশুভ মহলের অপচেষ্টা, যার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা এবং ছাত্রদলের সাংগঠনিক কর্মকান্ডকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপার নাসির উদ্দিন অর্ণব জানান, আইডি পুনরুদ্ধারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তিনি আশা করছেন শিগগিরই তার আইডি পুনরায় সক্রিয় হবে।

তিনি আরও বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত অপচেষ্টা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম থামাতে পারবে না। আমরা সত্য, ন্যায় ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে পূর্বের মতোই অটল থাকবো।

শেয়ার করুন...

অন্যান্য...