1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

তরুণদের নেতৃত্ব বিকাশে ‘ফিউচার ক্যাটালিস্ট ট্রেইনিং’ আয়োজন করছে এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃ নূরে এলাহী

তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ট্রেইনিং প্রোগ্রাম আয়োজন করছে এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক। “Future Catalyst Training” নামের এই অনলাইন ট্রেইনিংয়ে অংশগ্রহণকারীরা শিখবেন—কিভাবে একটি আইডিয়াকে বাস্তবায়নে রূপ দেওয়া যায়, সৃজনশীলতা বাড়ানো যায় এবং এসব দক্ষতা পরিবেশ ও সমাজে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলে।

ট্রেইনিংটি পরিচালনা করবেন Farhanas Brainstation-এর ফাউন্ডার ফারহানা আক্তার, যিনি তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গ্রোথ বিষয়ে কাজের অভিজ্ঞতার জন্য পরিচিত।

সংগঠনটি জানিয়েছে, তারা সারাদেশে প্রায় ১০,০০০ তরুণকে দক্ষ করে তুলতে ধাপে ধাপে বিভিন্ন ধরনের ট্রেইনিংয়ের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে। পরিবেশ, জলবায়ু ও তরুণদের উন্নয়ন—এই তিন বিষয়ের ওপর ভিত্তি করেই এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক কাজ করছে।

“Future Catalyst Training” অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর, রাত ৮টা থেকে ৯টা ৩০ মিনিট, অনলাইন প্ল্যাটফর্মে। ট্রেইনিংয়ের রেজিস্ট্রেশন চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

শেয়ার করুন...

অন্যান্য...