1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে কমন রুম উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মুন্সি মেহেরুল্লাহ হলের ছাত্রদের জন্য হল রিডিং রুমের ইন্টারনেট সংযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কমন রুম, উন্নত মানের ডাইনিং সরঞ্জামাদি উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় মুন্সি মেহেরুল্লাহ হলের ডাইনিং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, আবাসিক হলরুম এবং খাবারের ডাইনিং রুম সবসময় পরিষ্কার রাখা জরুরী। শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতাই পারে হলের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে। দুই ক্যাম্পাসের মোট ছয়টি হলের সার্বিক মান কিভাবে বাড়ানো যায় আমরা তা নিয়ে চিন্তা করছি। এর জন্য সব ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। রিডিং রুম, স্পোর্টস রুম, ডাইনিং রুমসহ প্রত্যেক জায়গায় আমরা আধুনিকতার ছোয়া লাগিয়েছি। তোমরা সকল স্থানে অযথা ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, সহকারী প্রভোস্ট, আইসিটি সেলের পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ মুন্সি মেহেরুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

পরবর্তীতে অনুষ্ঠান শেষে যবিপ্রবি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ রিডিং রুমের ইন্টারনেট ও কমন রুমের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন...

অন্যান্য...